1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

ঝালকাঠিতে ডিবির অভিযানে তিন নারী ১৭ পিস ইয়াবাসহ আটক

মাহবুব হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
Oplus_16908288
ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযানে তিন নারীকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাত  ৯.১০ মিনিটের দিকে ঝালকাঠি সদর থানার কাঠপট্টি খেলার মাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে ডিবির একটি দল জানতে পারে, কাঠপট্টি খেলার মাঠের পাশে উদ্বোধন সুপার মার্কেট এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাইয়ে রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে তিন নারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোসা. সোনিয়া (৩৫), মোসা. শারমিন বেগম (৩২) এবং মনি আক্তার (৩৭)। তারা সবাই ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে নারী পুলিশের মাধ্যমে প্রধান আসামি সোনিয়ার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার হাতে থাকা একটি ছোট হ্যান্ডব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৭ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য তাৎক্ষণিকভাবে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয় এবং জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে কিনা, তা তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে, ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে এমন অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com