1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার কোলে থাকা শিশুর মৃত্যু টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)-এর আহ্বায়ক কমিটি গঠন, অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ার প্রেমের টানে বাংলাদেশে এসে রংপুরের তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক সরকারি উন্নয়ন বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না: এমপি আবু তালেব মন্ডল। প্রশাসনের চোখকে ফাকি দিয়ে মান্দায় রাতের আঁধারে মাটি লুট: ভূমিদস্যুদের দৌরাত্ম্যে বিপর্যস্ত কৃষিজমি ও জনজীবন। জামালপুরের ইসলামপুর মসজিদের ইমামের বিদায় ও দোয়া নীলফামারীতে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, পিরোজপুরে মালিককে জরিমানা শিরোনাম: নওগাঁর মান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ নাচোলে ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুস্ঠিতঃ

যুদ্ধবিধ্বস্ত গাজায় চলছে পৌর নির্বাচন

Desk report
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ইসরায়েলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে কেন্দ্রীয় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা পৌর নির্বাচনে ভোট দেওয়া শুরু করেছেন। গাজায় সংঘাত শুরুর পর এটিই প্রথম স্থানীয় নির্বাচন।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টা থেকে গাজার দেইর আল-বালাহ এলাকায় প্রায় ৭০ হাজার ভোটারের জন্য ভোটকেন্দ্র খোলা হয়।

গাজার একটি শহরে সীমিত পরিসরে এই ভোট আয়োজনকে মূলত প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তারা এটিকে পাইলট কর্মসূচি হিসেবে উল্লেখ করেছেন। দেইর আল-বালাহকে বেছে নেওয়া হয়েছে কারণ এটি গাজার অল্প কয়েকটি এলাকার একটি, যা ইসরায়েলি হামলায় পুরোপুরি ধ্বংস হয়নি।

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে প্রায় ১৫ লাখ নিবন্ধিত ভোটার স্থানীয় পরিষদ গঠনের জন্য ভোট দিচ্ছেন, যারা পানি, সড়ক ও বিদ্যুৎ ব্যবস্থাপনা দেখভাল করবে।

এই নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন রাজনৈতিক পরিবেশ অত্যন্ত সীমিত এবং জনগণের মধ্যে হতাশা গভীর। দীর্ঘদিন জাতীয় নির্বাচন না হওয়া, দুর্নীতি ও রাজনৈতিক অচলাবস্থার কারণে জনঅসন্তোষ বাড়ছে। এই প্রেক্ষাপটে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিজেদের সংস্কার ও বৈধতা প্রদর্শনের চেষ্টা করছে।

গাজার কিছু অংশ নিয়ন্ত্রণকারী হামাস এই নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ নেয়নি।

দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার বড় অংশ ধ্বংস হয়ে যাওয়ায় রামাল্লাহভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেইর আল-বালাহে প্রথম ভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়। প্রচলিত ভোটার নিবন্ধন প্রক্রিয়া চালানো সম্ভব না হওয়ায় তাদের বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হয়েছে।

কমিশনের মুখপাত্র ফারিদ তামাল্লাহ বলেন, মূল লক্ষ্য হলো পশ্চিম তীর ও গাজাকে একটি রাজনৈতিক কাঠামোর মধ্যে সংযুক্ত রাখা।

তিনি আরও জানান, এই ভোট আয়োজনের আগে কমিশন ইসরায়েল বা হামাস—কোনো পক্ষের সঙ্গেই সরাসরি সমন্বয় করতে পারেনি এবং ব্যালট পেপার, বাক্স বা কালি গাজায় পাঠানোও সম্ভব হয়নি।

সাম্প্রতিক বছরগুলোতে ভোটার উপস্থিতি কমলেও অতীতের স্থানীয় নির্বাচনে তা তুলনামূলকভাবে ৫০ থেকে ৬০ শতাংশের মধ্যে ছিল।

২০০৬ সালের সংসদ নির্বাচনে হামাস জয়লাভ করে এবং পরের বছর ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেয়।

শনিবারের নির্বাচনে তারা প্রার্থী দেয়নি, তবে জরিপে দেখা গেছে, গাজা ও পশ্চিম তীর—দুই জায়গাতেই হামাস এখনো জনপ্রিয় একটি রাজনৈতিক শক্তি।

জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার উপ-সমন্বয়ক রামিজ আলাকবারভ বলেন, এই নির্বাচন চরম চ্যালেঞ্জপূর্ণ সময়ে ফিলিস্তিনিদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

বর্তমানে গাজার একটি অংশ নিয়ন্ত্রণ করছে হামাস, যেখান থেকে গত বছর আংশিকভাবে ইসরায়েলি বাহিনী সরে যায়। একই সঙ্গে উপকূলীয় এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অধীনে নতুন শাসন কাঠামোর দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এই পরিকল্পনায় আন্তর্জাতিক প্রতিনিধিদের নিয়ে একটি ‘বোর্ড অব পিস’ এবং মনোনীত ফিলিস্তিনি সদস্যদের নিয়ে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে।

তবে হামাসকে নিরস্ত্রীকরণ, পুনর্গঠন এবং ক্ষমতা হস্তান্তরসহ পরবর্তী ধাপগুলোর অগ্রগতি এখনো স্থবির রয়েছে।

সূত্র: আল-জাজিরা

 

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com