1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

সিংড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

ফয়সাল আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
নাটোরের সিংড়া উপজেলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আঞ্জুম। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সেবা প্রত্যাশী নাগরিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ”।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান ও অন্যান্য সেবা এখন আরও সহজ ও দ্রুত করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত বলেন, “সাধারণ মানুষ যেন ভূমি অফিসে এসে হয়রানির শিকার না হন এবং ঘরে বসেই অনলাইনে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন, সেজন্য অটোমেশন কার্যক্রম জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, অতীতে ভূমি সংক্রান্ত নানা জটিলতা, দালালচক্র ও দীর্ঘসূত্রতার কারণে মানুষকে ভোগান্তিতে পড়তে হতো। বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে।
উদ্বোধনের আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com