1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

কামরুল আহসান সোহাগ 
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবি এবং সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছেন গ্রাহকরা। রোববার (২৪ মে) সকালে শহরের ইসলামী ব্যাংক পিরোজপুর শাখা অফিসের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের জেলা আহ্বায়ক জাহিদ হাসান, যুগ্ম আহ্বায়ক আলমগীর খলিফা, সদস্য সচিব এইচ এম মামুন ও জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংকসহ একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে ব্যাংকের টাকা হরিলুট করা হয়েছে। এস আলম ছিলেন টিন ও লোহার ব্যবসায়ী। সেখান থেকে তাকে সরকারের মতো পরিচালনার জন্য ব্যাংকের দায়িত্বে বসানো হয়েছে। ব্যাংকের টাকা তিনি লুটপাট করেছেন। সেই টাকা দিয়ে ৪০০ বছর বসে খেলেও তা ফুরাবে না। ব্যাংক লুট করে যে টাকা বিদেশে পাঠানো হয়েছে, সেই টাকা আমরা ফেরত চাই।
বক্তারা আরও বলেন, ফারুক খানের পদ বহালসহ ইসলামী ব্যাংকের টাকা যেন বৃথা না যায়, সে রকম এমডি ও চেয়ারম্যান চাই।
এসময় ‘ব্যাংকিং খাতে অস্থিরতা বন্ধ কর’, ‘ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার রুখে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন গ্রাহকরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com