1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

কাঠালিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আহম্মদ 
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া ফেরিঘাট সংলগ্ন মাঠে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে স্বাগত জানিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচের উদ্বোধন করেন এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন।
৭০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থেকে ম্যাচ শেষ করে। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমান কিরণ, মো. অসীম হাওলাদারসহ ব্রাজিল ও আর্জেন্টিনার অসংখ্য সমর্থক এবং শত শত ফুটবলপ্রেমী দর্শক। ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন মো. ফয়সাল আহম্মেদ।
আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসাহ ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলাটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com