1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

দুইদিন অবরুদ্ধ পরিবার, রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও।

মোঃ লিটন হোসেন  
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
রায়পুরে (লক্ষ্মীপুর)  বিএনপি নেতা এবাদ উল্যাহ গাজীর বিরুদ্ধে এক ইতালি প্রবাসীর বাড়ি দখলে নিতে চারপাশে খুঁটি লাগিয়ে কাঁটাতার দিয়ে ঘেরাও করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শনিবার ভুক্তভোগী মামুন মিজির স্ত্রী রোজিনা বেগম রায়পুর থানায় ১৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। গত ৫ জুন সকালে উত্তর চরবংশী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড চরবংশীতে ঘটনাটি ঘটেছে।
অভিযুক্ত এবাদ উল্যাহ উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী খাসের হাট এলাকার বাসিন্দা ও ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ড বিএনপির বহিস্কৃত সভাপতি।
অভিযোগ সূত্র জানা যায়, ৬ বছর আগে ইতালি প্রবাসী মামুন ঘটনাস্থলে জমি কিনে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছে। সম্প্রতি ওই বাড়ি দখলের জন্য এবাদ উল্যাহ ও শাকিল পাঁয়তারা করে আসছে। ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে বাড়ির টিনের বেড়ার চারপাশে কাঁটাতারের বেড়া লাগিয়ে দেয়। এতে প্রবাসী পরিবার বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়ে। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে পরিবারের লোকজনকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করে বাদী। এরআগেও গত ডিসেম্বর মাসে বাড়িটি দখলের চেষ্টা করা হয়। তখন রায়পুর থানায় একটি মামলা দায়ের করে প্রবাসী পরিবার।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, লিখিত অভিযোগটি পেয়েছি। ঘটনাস্থল পরির্দশন করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com