1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী

মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে যৌন পীড়ন, লাইব্রেরীয়ান আটক

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘী এলাকায় ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন পীড়নের অভিযোগে হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের লাইব্রেরীয়ানকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর কর্ণহার থানার নেপালপাড়া গ্রামের মো. আব্দুল মন্ডলের ছেলে মো. আজিজুল আলম (৪০)।

রবিবার (০৭ জুন) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়,হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে বিদ্যালয় ছুটির পর একই প্রতিষ্ঠানের লাইব্রেরীয়ান মো. আজিজুল আলম মিষ্টি খাওয়ানোর কথা বলে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘী এলাকায় তার ভাগ্নির বাড়িতে নিয়ে যান এবং সেখানে একটি শয়নকক্ষে বলৎকারের উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি তার পিতা-মাতাকে জানায়। তারা তাৎক্ষণিকভাবে কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে অবহিত করলে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. আজিজুল আলমকে গ্রেপ্তার করে।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক জানান, এর আগেও এমন অপকর্ম করেছেন এই আজিজুল। কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিয়েছেন। তাদের অভিযোগ সে সময় তার উপযুক্ত বিচার না হওয়ায় আবারও সে এমন অপকর্ম করেছেন। তারা বলেন, এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: ফরহাদ আলী জানান, অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠাই। এবং অভিযুক্ত আজিজুল আলমকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে ঘটনার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com