1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি সংরক্ষিত নারী আসনে ‘প্রবীণ-নবীনের সমন্বয়ে’ সুন্দর মনোনয়ন হয়েছে: সেলিমা রহমান ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫ সংরক্ষিত নারী আসন: ইসির কাছে মনোনয়ন জমা দিচ্ছেন বিএনপি-জামায়াত জোটের প্রার্থীরা মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত

গণ সংবর্ধনায় মন্ত্রীকে সোনার নৌকা উপহার দিলেন পৌর মেয়র

মোঃ বুখারী মল্লিক 
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৯২৯ বার পড়া হয়েছে
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এম,পিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। পৌর মেয়র উপহার দিলেন সোনার নৌকা।
শনিবার সন্ধ্যায় আলফাডাঙ্গা সরকারি আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে এই গণসংবর্ধনা আয়োজন করা হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রাণী সম্পদ মন্ত্রী  বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান কে পৌর মেয়র আলি আকসাদ ঝন্টু সোনার নৌকা উপহার দেন।
এছাড়াও উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম সুজার পক্ষ থেকে মন্ত্রীকে আরো দুইটি সোনার নৌকা উপহার দেওয়া হয়।
এর আগে পৌরসভার অস্থায়ী কার্যালয় হতে কাউন্সিলর বৃন্দ  এবং পৌর আওয়ামিলীগের মহিল ও পুরুষ নেতাকর্মী সমন্বয়ে সব থেকে বড় মিছিল নিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন মেয়র আলি আকসাদ ঝন্টু।
আওয়ামিলীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে এই প্রথম তার নির্বাচনি এলাকা আলফাডাঙ্গা উপজেলায় আসেন। এর আগে জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন এম,পি নির্বাচিত হয়ে তিনি আলফাডাঙ্গায় আসেন ।
উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি এস এম আকরাম হোসেন সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক খান আতাউর রহমান সাইক্লোনের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এম,পি। বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া মিন্টু, মার্কেন্টাইল ব্যংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মানিয়ার রহমান মুঞ্জু, শাহজালাল ইসলামি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান শামসুদ্দোহা শিমু, পৌর মেয়র আলি আকসাদ ঝন্টু প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ঢাকা থেকে আগত শিল্পীদের দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com