1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কোনো অপমান সহ্য করবে না। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছ থেকে বাহ্যিক চাপের মুখে নিজেদের মর্যাদা রক্ষা করার শিক্ষা পেয়েছে তেহরান।

পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করেছে ইরান ।

আগামী শুক্রবার সুইজারল্যান্ডে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ‘এই সমঝোতা যুদ্ধ বন্ধ এবং আলোচনা শুরু করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

তিনি আরো বলেন, এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যায়নি। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন যে, সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পর একটি বৃহত্তর চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা শুরু হবে।

সূত্র: মিডল ইস্ট আই

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com