1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি জামালপুরে সনাতন ঐক্য সংগঠনের উদ্যোগে শেষ হলো উল্টো রথযাত্রা ঢাকায় AIEAB–FAMSUN-এর আন্তর্জাতিক সেমিনার স্মার্ট ফিড মিল প্রযুক্তির প্রসারে আধুনিক সমাধান ও ডিজিটাল উদ্ভাবন নিয়ে আলোচনা পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতারঃ মোঃআফজাল হোসেন উপজেলা প্রতিনিধি, পত্নীতলা রৌমারীতে সিজারের পর প্রসূতির মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, হাসপাতালের মালিক ও চিকিৎসককে খুঁজছে স্বজনরা

পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

অভ্যন্তরীণ জটিলতা ও বৈশ্বিক অস্থিরতায় পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে —এমন শঙ্কা প্রকাশ করেছেন, বিটিএমএ এবং বিজিএমইএ’র নেতারা।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালনা পরিষদের নির্বাচনকে সামনে রেখে এক প্যানেল পরিচিতি সভায় এ কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, আর্থিক সংকট ও নিরাপত্তাসংক্রান্ত সমস্যাসহ বর্তমানে নানা সংকটে জর্জরিত উৎপাদনকারীরা। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

তিনি আরও বলেন, রপ্তানিতে মূল্য সংযোজনের বাধ্যবাধকতা আরোপ এবং ‘ফ্রি-অব-কস্ট’ (এফওসি) আমদানির ওপর বিদ্যমান বিধিনিষেধ শিথিল করা উচিত হবে না। তার মতে, এসব পদক্ষেপ স্থানীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের পরিবর্তে আমদানিকে উৎসাহিত করতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে কঠিন সময় পার করছে দেশের তৈরি পোশাকখাত। তাদের মতে, উৎপাদন ব্যয় বৃদ্ধি, আর্থিক সংকট, নীতিগত অনিশ্চয়তা এবং প্রশাসনিক জটিলতা তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com