1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যোগাযোগ সংকটে মুখ থুবড়ে পড়ছে নেছারাবাদের অর্থনীতি টাংগাইলের নাগরপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন বিশিষ্ট ব্যবসায়ী ও ‘কুমিল্লা পেঁড়া ভান্ডার’-এর স্বত্বাধিকারী রাজু আহমেদ বাদল ভাই আর নেই ছাত্রমৈত্রীর নতুন কেন্দ্রীয় কমিটি: সভাপতি ইয়াতুননেসা রুমা ও সম্পাদক ফাহিম শুভ্র ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ, কড়া জবাব ফিফার ডলার দেওয়ার প্রলোভনে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ এসিআই মোটরসে চাকরির সুযোগ, দুপুরের খাবারসহ থাকছে নানা সুবিধা ভান্ডারিয়ায় গ্রেপ্তার রাজাপুরের যুবলীগ নেতা রেজবি সাব্বির রেকর্ড ট্রান্সফারে আলমাদাকে দলে ভেড়ালো রিভার প্লেট

শাহ্ ফতেহ আলী যাত্রীবাহী কোচ থেকে মাদক কারবারী মনির ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বগুড়ায় গ্রেফতার

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুর উপজেলার বেতগাড়ী এলাকায় ঢাকা-টু-বগুড়াগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে পেন্টাগন হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর ঢাকা থেকে বগুড়াগামী শাহ্ ফতেহ আলী নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৪-৭০০৯ এর G-4 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রী মোঃ মনিরুজ্জামান (ওরফে) মনির (৫৫) এর দেহ তল্লাশী করে ডান পায়ের মোজার মধ্যে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, ডিএনসি-বগুড়া।গ্রেফতারকৃত আসামী হলো, মোঃ মনিরুজ্জামান (ওরফে) মনির (৫৫), পিতা-মৃত হাফিজ উদ্দিন, সাং-চাঁদপুর, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর।আজ শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটা মাদকের চালান পাচার হবে সে অনুযায়ী উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শেরপুর উপজেলা বেতগাড়ী এলাকায় ঢাকা-টু-বগুড়াগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে পেন্টাগন হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর ঢাকা থেকে  বগুড়াগামী শাহ্ ফতেহ আলী নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৪- ৭০০৯ এর G-4 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রী মোঃ মনিরুজ্জামান (ওরফে) মনির (৫৫) এর দেহ তল্লাশী করে তার ডান পায়ের মোজার মধ্যে বিশেষ কৌশলে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোন ২টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।উল্লিখিত আসামীর বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে, একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com