1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যোগাযোগ সংকটে মুখ থুবড়ে পড়ছে নেছারাবাদের অর্থনীতি টাংগাইলের নাগরপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন বিশিষ্ট ব্যবসায়ী ও ‘কুমিল্লা পেঁড়া ভান্ডার’-এর স্বত্বাধিকারী রাজু আহমেদ বাদল ভাই আর নেই ছাত্রমৈত্রীর নতুন কেন্দ্রীয় কমিটি: সভাপতি ইয়াতুননেসা রুমা ও সম্পাদক ফাহিম শুভ্র ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ, কড়া জবাব ফিফার ডলার দেওয়ার প্রলোভনে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ এসিআই মোটরসে চাকরির সুযোগ, দুপুরের খাবারসহ থাকছে নানা সুবিধা ভান্ডারিয়ায় গ্রেপ্তার রাজাপুরের যুবলীগ নেতা রেজবি সাব্বির রেকর্ড ট্রান্সফারে আলমাদাকে দলে ভেড়ালো রিভার প্লেট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ, কড়া জবাব ফিফার

 সাদাত ই রশিদ রুপম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর জন্য ‘সমন্বিত ও চলমান প্রচেষ্টা’ চলছে বলে অভিযোগ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে তাকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছে সংস্থাটি।
শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে ফিফা জানায়, অনুমান বা ভিত্তিহীন অভিযোগকে সত্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়। ইনফান্তিনোও তার বিরুদ্ধে ওঠা ব্যক্তিগত সম্পর্ক ও অর্থ দেওয়ার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।
মূল বিরোধের সূত্রপাত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবকে ঘিরে। ব্যাপক সমালোচনার মুখে পরে সেই প্রস্তাব প্রত্যাহার করা হয়। এরপর উয়েফা ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে আস্থাহীনতার কথা জানায় এবং কিছু ইউরোপীয় কর্মকর্তা তার পদত্যাগ দাবি করেন।
তবে ফিফার দাবি, সদস্য দেশগুলোর ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ইনফান্তিনো দায়িত্ব পালন করছেন। ইউরোপের বাইরে মেক্সিকো, কনমেবল ও আফ্রিকার ফুটবল সংস্থাগুলোর কাছ থেকেও তার প্রতি সমর্থন রয়েছে।
ফিফা বলেছে, গঠনমূলক সমালোচনা ও যাচাই-বাছাইকে তারা স্বাগত জানায়; তবে ভিত্তিহীন অভিযোগ, অপপ্রচার বা তথ্য বিকৃত করে সংস্থার অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com