1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যোগাযোগ সংকটে মুখ থুবড়ে পড়ছে নেছারাবাদের অর্থনীতি টাংগাইলের নাগরপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন বিশিষ্ট ব্যবসায়ী ও ‘কুমিল্লা পেঁড়া ভান্ডার’-এর স্বত্বাধিকারী রাজু আহমেদ বাদল ভাই আর নেই ছাত্রমৈত্রীর নতুন কেন্দ্রীয় কমিটি: সভাপতি ইয়াতুননেসা রুমা ও সম্পাদক ফাহিম শুভ্র ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ, কড়া জবাব ফিফার ডলার দেওয়ার প্রলোভনে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ এসিআই মোটরসে চাকরির সুযোগ, দুপুরের খাবারসহ থাকছে নানা সুবিধা ভান্ডারিয়ায় গ্রেপ্তার রাজাপুরের যুবলীগ নেতা রেজবি সাব্বির রেকর্ড ট্রান্সফারে আলমাদাকে দলে ভেড়ালো রিভার প্লেট

বিশিষ্ট ব্যবসায়ী ও ‘কুমিল্লা পেঁড়া ভান্ডার’-এর স্বত্বাধিকারী রাজু আহমেদ বাদল ভাই আর নেই

দেওয়ান মাসুকুর রহমান 
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের বিশিষ্ট ব্যবসায়ী ও ‘কুমিল্লা পেঁড়া ভান্ডার’-এর স্বত্বাধিকারী মো. রাজু আহমেদ বাদল ভাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি রবিবার (৯ আগস্ট ২০২৬) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বাদল ভাইয়ের মৃত্যুতে ব্যবসায়ী সমিতি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং  শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষ শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানাচ্ছে। সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্টে অজস্র মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
কুমিল্লা পেঁড়া ভান্ডারের স্বত্বাধিকারী মো. রাজু আহমেদ বাদল দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তিনি ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে (ICU) চিকিৎসাধীন ছিলেন।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক
শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী ও ‘কুমিল্লা পেঁড়া ভান্ডার’-এর স্বত্বাধিকারী মো. রাজু আহমেদ বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, ইংরেজি দৈনিক দ ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
দরবারে রহমানপুরীর শোক
বাংলাদেশ আর্তমানবতাবাদী সংস্থার সভাপতি সৈয়দ গাউসুজ্জামান রুমান রহমানপুরী, আহলে সুন্নত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
চায়ের রাজধানীর শোক
শোক প্রকাশ করেছেন শ্রীমঙ্গল থেকে প্রকাশিত চায়ের রাজধানী পত্রিকার সম্পাদক, অণুগল্প লেখক, ছড়াকার ও কবি সৈয়দ মিজানুর রহমান (আজম মিজান)। এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com