1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
Pin-Up: лучшие бонусы и акции для игроков в казино সারিয়াকান্দিতে “দৈনিক করতােয়া”র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আন্তর্জাতিক যুব দিবসে বগুড়ায় জামায়াতের বর্ণাঢ্য সাইকেল র‌্যালী অনুষ্ঠিত ফুলবাড়ীতে এনসিপির নেতার বিরুদ্ধে অপপ্রচার এর প্রতিবাদে সংবাদ সম্মেলন নবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের স্বেচ্ছাসেবী নিয়োগে অনিয়মের অভিযোগ গঙ্গাচড়ায় শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা ওবায়দুল কাদের একজন ‘রাজনৈতিক জোকার’: চিফ প্রসিকিউটর সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, আদালতে স্ক্রিনশট প্রদর্শন Exciting game features to explore at the latest online casinos in 2026 নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, বহিষ্কার ৫ নেতা

নবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের স্বেচ্ছাসেবী নিয়োগে অনিয়মের অভিযোগ

মোঃ সাইদুর রহমান সুমন
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
দিনাজপুরের নবাবগঞ্জে  ফ্যামিলি কার্ডের স্বেচ্ছাসেবী নিয়োগ পরিক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
 এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মঙ্গলবার ( ১১ আগস্ট)  লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের জাকিরুল ইসলাম সুজন।
অভিযোগ সুত্রে জানা যায়, ফ্যামিলি কার্ডের স্বেচ্ছাসেবী নিয়োগে কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা না দিয়েই শরিফুল ইসলাম নামে একজনকে সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করে নিয়োগ দেওয়ার কথা  হলেও তা বিবেচনা করা হয়নি। মাত্র ৪৪ দিনের একটি প্রকল্পে এ ধরনের অনিয়ম হলে সরকারি অর্থের অপচয় এবং নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জাকিরুল ইসলাম সুজন অভিযোগ করে বলেন, একজন পরীক্ষায় অনুপস্থিত থেকেও কীভাবে নিয়োগ পেলেন, সেটি আমার বোধগম্য নয়। আমি কম্পিউটার ব্যবহারিক পরীক্ষায় প্রথম অবস্থানে থেকেও নিয়োগ পাইনি। দলীয় প্রভাবের কারণে এ নিয়োগ দেওয়া হয়েছে। শুধু তাই নয় গোলাপগঞ্জ ইউনিয়নে সব নিয়োগই দলীয়ভাবে দেওয়া হয়েছে  অভিযোগ করেন। তাই পুরো নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান তিনি।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার বলেন, ‘অভিযোগ পেয়েছি। কেন এমন হলো, বিষয়টি সমাজসেবা অফিসে দেয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com