1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
এফএইচ হলের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ডাকসু ভিপির Wat zijn de populairste spellen bij het Beste Online Casino Zonder Cruks? Ontdek de শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ, আইনি লড়াইয়ে তাকে ফেরানো হবে: চিফ প্রসিকিউটর জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী কেন্দুয়ায় সাংবাদিক রুকন উদ্দিনের ৩ লাখ টাকার দুই ষাঁড়ের আকস্মিক মৃত্যু জামালপুরের ইসলামপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শন সবচেয়ে বড় সাফল্য ৬ মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী সাতক্ষীরায় প্রতি ১০ জনে ৭ কিশোরী বাল্যবিবাহের শিকার! ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে

সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বাংলা টিভি ডেস্ক: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে। এই সময়ের মধ্যে শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং এখন সেগুলো সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার (১৭ আগস্ট) আয়োজিত কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কিউএস র‌্যাংকিংয়ে উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকে যেভাবে মূল্যায়ন করা হয়, সার্কভুক্ত দেশগুলোর ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা থাকা উচিত। এমনটি হলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরও ভালো হতে পারত বলে মন্তব্য করেন তিনি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো পিএইচডি ডিগ্রি চালু না হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন এহছানুল হক মিলন। তিনি জানতে চান, এত বছরেও কেন এসব বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কার্যক্রম চালু করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী গবেষক রয়েছেন, যারা নিজেদের জ্ঞান ও দক্ষতা অন্য দেশের উন্নয়নে কাজে লাগাচ্ছেন। অথচ দেশের সেই মেধাবীদের যথাযথভাবে চিহ্নিত ও কাজে লাগাতে না পারা বাংলাদেশের একটি বড় ব্যর্থতা।

শিক্ষামন্ত্রী জানান, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে শিক্ষা খাতে প্রয়োজনীয় পরিবর্তন ও উন্নয়নের দিকে সরকার নজর দিচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com