1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া শেরপুরে নিজ মেয়েকে ধ*র্ষ*ণে*র দায়ে পিতার মৃত্যুদণ্ড আদেশ জেলা স্কাউটস্ লিডার হলেন এম.এ সবুর বগুড়া শালকী সুপার কোচের যাত্রী স্বামী-স্ত্রী পরিচয় দানকারী দুই মাদক কারবারী গ্রেফতার। ফুলছড়ির গঁজারিয়া সাব-রেজিস্ট্রার অফিস কালির বাজারে স্থানান্তর ঠেকাতে সংবাদ সম্মেলন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, সংসদে কর্মকর্তারা ‘তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত’ বন্যায় স্থগিত পরীক্ষা শুরু আজ, ৯ সেপ্টেম্বর শেষ হবে চট্টগ্রামের এইচএসসি ২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

Desk report
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুরু হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। এবার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। সংবিধানের সংশ্লিষ্ট বিধান পর্যালোচনা করে এমনটায় জানিয়েছে আইন মন্ত্রণালয়।

জাতীয় সংসদে আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, তা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছিল। পরে সংশ্লিষ্ট সাংবিধানিক বিধান পর্যালোচনা করে নিজেদের মতামত জানায় আইন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মত অনুযায়ী, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ কারণে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন। ফলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও ডেপুটি স্পিকার সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।

রাষ্ট্রপতি নির্বাচনে আজ বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মধ্যে ভোট হবে। সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে একাধিক প্রার্থী থাকায় সংবিধানের বিধান অনুযায়ী ভোট গ্রহণ করতে হচ্ছে।ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। তাদের মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য রয়েছেন। চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা ও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করায় ওই আসনটি বর্তমানে শূন্য।

ভোট গ্রহণ শেষে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হবে। বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হলেও এর সার্বিক আয়োজনের দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতিসহ রাষ্ট্র ও সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com