1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীকে নামাজ পড়তে দেখে ভালো লাগে: ব্রাজিলের কিংবদন্তি রবার্তো বগুড়া শেরপুরে নিজ মেয়েকে ধ*র্ষ*ণে*র দায়ে পিতার মৃত্যুদণ্ড আদেশ জেলা স্কাউটস্ লিডার হলেন এম.এ সবুর বগুড়া শালকী সুপার কোচের যাত্রী স্বামী-স্ত্রী পরিচয় দানকারী দুই মাদক কারবারী গ্রেফতার। ফুলছড়ির গঁজারিয়া সাব-রেজিস্ট্রার অফিস কালির বাজারে স্থানান্তর ঠেকাতে সংবাদ সম্মেলন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, সংসদে কর্মকর্তারা ‘তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত’ বন্যায় স্থগিত পরীক্ষা শুরু আজ, ৯ সেপ্টেম্বর শেষ হবে চট্টগ্রামের এইচএসসি ২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ

জেলা স্কাউটস্ লিডার হলেন এম.এ সবুর

জি,এম স্বপ্না
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
দীর্ঘদিনের অভিজ্ঞতা,দক্ষতা ও স্কাউটিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সিরাজগঞ্জ জেলা স্কাউটস লিডার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাচীনতম বিদ্যাপীঠ সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এম.এ সবুর।
১৯৯০ এর দশকে শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকে সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি।২৬২তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন করে নিজ বিদ্যালয়ে স্কাউট ইউনিট গঠন ও পরিচালনা করেন।দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত জেলা ও জাতীয় স্কাউট সমাবেশ,জাম্বুরী,বেসিক ও অ্যাডভান্স কোর্স এবং কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণের পাশাপাশি প্রশিক্ষক ও লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এম.এ সবুর ২০১৭-২০১৯ সাল পর্যন্ত রায়গঞ্জ উপজেলা স্কাউটের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি ২০০৪ সালে রায়গঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক,২০১৭ ও ২০২২ সালে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ ও ২০২৪ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন।জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ সালে জেলা পর্যায়ে এবং ২০২৬ সালে রায়গঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন।
এ ছাড়া স্কাউটিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ও রাষ্ট্রপতি প্রতিনিধি ইউনিট লিডার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। সিরাজগঞ্জ,বগুড়া,পাবনা,রাজশাহী, গাজীপুর ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে স্কাউটিং কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
এম.এ সবুরের নতুন দায়িত্বে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় স্কাউটস সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।তার অভিজ্ঞতা ও নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com