1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা একরামুল হত্যা: হাসিনাসহ ৭ জনকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ

মোঃ রেজাউল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় গঠিত উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি অভিযুক্ত বিএডিসি ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ।
এর আগে, রোববার (২৩ আগস্ট) সকালে ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের এক বিএডিসি ডিলারের গুদামের বেড়া ভেঙে বিক্ষুব্ধ কৃষকেরা প্রায় ১৯৭ বস্তা সার নিয়ে যান। পরে প্রশাসনের অভিযান চালিয়ে ১০৭ বস্তা সার উদ্ধার করা হয়।
ইউএনও জানান, তদন্ত প্রতিবেদনে ডিলারের বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে, নিজস্ব ব্যবস্থাপনায় কৃষকদের কাছে সার বিক্রি না করে অন্য মাধ্যমে সার বিক্রি করা এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ না করা। এছাড়াও আরও কয়েকটি অনিয়ম তদন্তে উঠে এসেছে।
তিনি বলেন, তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে জেলা প্রশাসকের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com