1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
২ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তুলছেন বেতন-ভাতা এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে: নেপালের প্রধানমন্ত্রী নেপালে নিরাপদে আছেন সংগীতশিল্পী তাসরিফ, চাইলেন দোয়া পটুয়াখালীতে যুবদলের পদব‌ঞ্চিত নেতাদের ঝাড়ু মিছিল নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজের সংখ্যা প্রায় ১,৫০০ BetonWin Chile: descubre los mejores bonos de bienvenida en 2026 জুলাই হত্যা মামলা ট্রাইব্যুনালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১০ মন্ত্রী-এমপি ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা রাতের আঁধারে ধ্বংস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে বিকেলে

প্রতিশ্রুতি দিচ্ছি-পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের এই পুলিশবাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। তাদের কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

রাজধানীর নয়াপল্টনে আজ বুধবার বিএনপির উদ্যোগে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, রংপুরে একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনা সংগঠিত হওয়ার পর যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামিসা হত্যা থেকে শুরু করে জাতীয়ভাবে যত ঘটনা আলোচিত হয়েছে, প্রত্যেকটা অপরাধ আমরা এড্রেস করতে পেরেছি, আইনের আওতায় নিয়ে আসতে পেরেছি। আদালতে সোপর্দ করতে পেরেছি।

এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা মনে হয় ঠিক হবে না-উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সরকারের ছয় মাস অতিক্রান্ত হয়েছে, এই দায়িত্ব নেয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নেই, যেটা সংগঠিত হওয়ার পরপরই পুলিশ বাহিনী সেটা গ্রেপ্তার করতে পারে নি বা বিচারের আওতায় আনে নি—একটি ঘটনাও নাই! এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব।

মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বে যদি আমরা ইসলামের শান্তির মহাবাণী অনুসরণ করি, তাহলে বিশ্বে কোনো যুদ্ধ-বিগ্রহ থাকে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয় এবং সমাজে কোনো শৃঙ্খলা বিঘ্ন ঘটে না। কিন্তু আমরা সেই বাণী থেকে, সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি। আমাদের আজকের এই দিনে আমাদের নতুন করে অনুধাবন করতে হবে, যদি আমরা শান্তির পথে থাকি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন-আদর্শকে অনুসরণ করি এবং মেয়ারে হক হিসেবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জীবন-আদর্শকে আমরা অনুসরণ করি, তাহলে দেশে কোনো অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, অসাম্য থাকবে না।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com