1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

নেত্রকোণায় রওশন ইজদানী একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল এমপি হেলালী

শামীম আহমেদ 
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালীর গর্বের শিক্ষা প্রতিষ্ঠান রওশন ইজদানী একাডেমির ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা ও সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা পদক তুলে দেন এমপি রফিকুল ইসলাম হেলালী। সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সাধুবাদ জানিয়ে তিনি বলেন, “রওশন ইজদানী একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা পদক প্রদান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, এটি আমাদের পুরো এলাকার গর্ব।”

​শিক্ষার মানোন্নয়ন ও কৃতিদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করে তিনি আরও যুক্ত করেন, “তাদের এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের অক্লান্ত ত্যাগ। আগামীর বাংলাদেশ গড়তে মেধাবী ও যোগ্য প্রজন্ম তৈরির কোনো বিকল্প নেই।”

​বক্তব্যের শেষ পর্যায়ে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “রওশন ইজদানী একাডেমির কৃতি শিক্ষার্থীদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তোমরাই আমাদের ভবিষ্যতের আশা ও গর্ব।”

​উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com