সারাদিন সিয়াম সাধনার পরে রোজাদারদের সবচেয়ে আনন্দের মূহুর্তটি হলো ইফতারের পূর্ব মূহুর্ত ।এসো হাতে হাত ধরি, স্মৃতির পরশে উল্লাসে ভাসি- এই ¯স্লোগানে উঁজ্জ্বীবিত ঐতিহ্যবাহী রায়পুরা মডেল স্কুলের প্রাক্তন ছাত্র বৃন্দ।
২০২০ জেএসসি ব্যাচ এর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,তারিখ: ২৬ এ মার্চ ২০২৪ খ্রি:, রোজ: মঙ্গলবার।
স্থান: সাগর গাঁট, মেঘনার পাড়, রায়পুরা, নরসিংদী।উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ইফতার মাহফিল পরিচালনা করেছেন মোঃ জাবেদ মিয়া, রায়পুরা সরকারি কলেজের প্রথমবর্ষের ছাত্র। ইফতার পরিবেশ করেন, জাহিদুল ইসলাম, রাকিব মোল্লা, আমিনুল ইসলাম (মোহাসিন), পারভেজ, জাবেদ।
সুন্দর সাবলীল ভাবে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকল ছাত্র ভাইদের মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিল সাফল্য লাভ করে।