1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের এমপি কাজলের সাথে শুভেচ্ছা বিনিময় ভোলার – লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের এক যুবকের মৃত্যু

মোঃ শাকিল খান, কলাপাড়া উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৮৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ফখরুল ইসলাম (২০) নামে এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে শেখ কামাল সেতুর উপর মাঝ পয়েন্ট বরাবর এ ঘটনাটি ঘটে।
নিহতের সাথে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে জানা গেছে তার নাম ফখরুল ইসলাম। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানার খায়েরগাঁও, আকুপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আজির উদ্দিন এবং মায়ের নাম ঝরনা বেগম।
দূর্ঘটনার বিষয়ে নিশ্চিত ভাবে কেউ জানাতে পারেনি। তবে উদ্ধার কারী পথচারীরা জানান, নিহত ফকরুল শেখ কামাল সেতুর উপর ছিল। এসম ঢাকা গামী হানিফ পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৫-৬৪২৯ নম্বরের গাড়িটির সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, নিহতের পকেট থাকা জাতীয় পরিচয় থেকে তার পরিচয় পাওয়া গেছে। তবে তিনি সেতুতে কিভাবে দুর্ঘটনা কবলিত হলেন তা নিশ্চিত করে জানা যায়নি। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ মর্গে প্রেরণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com