1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
রসুলপুর শিশু হাসপাতালে রোগীর চাপ, সেবা পেতে দীর্ঘ অপেক্ষা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক দেবীগঞ্জের দীর্ঘ প্রতীক্ষার প্রান্তে নতুন সম্ভাবনা – সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান কাজিপুরে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ৪৮৪২ শিক্ষার্থী নওগাঁয় ৪০ বোতল এস্কফ (ফেন্সিডিল) সহ একজন গ্রেফতার পত্নীতলায় নবাগত ইউএনও রিফাত আরা সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্যসাক্ষাৎ কাঠালিয়ায় গ্রাম আদালত নিয়ে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত কুমারখালীর সোন্দাহ কমিউনিটি ক্লিনিকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ সূচনা- ‎কুমারখালী সরকারি কলেজের ক্রীড়া সাফল্য: জেলা পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন, ব্যক্তিগত ইভেন্টেও শীর্ষে সলঙ্গায় ভ্যান চালকের মরদেহ উদ্ধার

লুটপাট করে অর্থনীতিকে ফোকলা করেছে সরকার, দাবি ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৪৭৭ বার পড়া হয়েছে

লুটপাট আর সিন্ডিকেটের মাধ্যমে সরকার দেশের অর্থনীতিকে ফোকলা করে ফেলেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকারের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ থেকে গণমাধ্যমও রেহাই পাচ্ছে না।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত এক ইফতারে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘শুধু পেশাজীবী নয় পুরো জাতি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ থেকে গণমাধ্যমও রেহাই পাচ্ছে না।’

ফখরুল বলেন, ‘বিভিন্ন আইন দেখিয়ে, নির্যাতন করে সাংবাদিকদের সত্য লিখতে দেয় না সরকার। লুটপাট, সিন্ডিকেট করে সরকার দেশের অর্থনীতিকে ফোকলা করে ফেলেছে।’

বিএনপির আন্দোলন আরও শক্তিশালী হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ করে বিএনপি সংগ্রাম শুরু করবে।

এ সময় নারায়ণগঞ্জে রাতের আঁধারে জিয়াউর রহমানের ম্যুরাল ভাঙার ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে প্রতিবাদ জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

ইফতারে বিএনপির নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com