1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক দেবীগঞ্জের দীর্ঘ প্রতীক্ষার প্রান্তে নতুন সম্ভাবনা – সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান কাজিপুরে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ৪৮৪২ শিক্ষার্থী নওগাঁয় ৪০ বোতল এস্কফ (ফেন্সিডিল) সহ একজন গ্রেফতার পত্নীতলায় নবাগত ইউএনও রিফাত আরা সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্যসাক্ষাৎ কাঠালিয়ায় গ্রাম আদালত নিয়ে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত কুমারখালীর সোন্দাহ কমিউনিটি ক্লিনিকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ সূচনা- ‎কুমারখালী সরকারি কলেজের ক্রীড়া সাফল্য: জেলা পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন, ব্যক্তিগত ইভেন্টেও শীর্ষে সলঙ্গায় ভ্যান চালকের মরদেহ উদ্ধার নওগাঁর নিয়ামতপুরে একি পরিবারের ৪ সদস্য কে গলা কেটে হত্যা।

বিএনপি ২০ দলীয় জোটকে সক্রিয় করবে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৪২৯ বার পড়া হয়েছে

১৩ জানুয়ারির পর দলগুলোর সঙ্গে বিএনপির কোনো বৈঠক হয়নি। নির্বাচনের পর অনেকটাই ‘স্থবির’ হয়ে পড়ে সরকারবিরোধী আন্দোলন। কিন্তু সম্প্রতি এক দফার দাবিতে আবারও সক্রিয় হচ্ছে বিএনপি। রাজধানীতে কর্মসূচি পালন করছে।

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। রাজপথে শক্তি বাড়াতে তারা তাদের মিত্র দলগুলোর সঙ্গে দূরত্ব কমানোর জন্য লিয়াজোঁ কমিটির বৈঠক শুরু করেছেন। গতকাল ১২-দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক হয়েছে। আজ জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক হবে। পর্যায়ক্রমে মিত্রদলের সঙ্গে বৈঠকের মাধ্যমে তাদের সক্রিয় করে বর্তমান সংসদ বাতিল ও নতুন নির্বাচনের দাবিতে মাঠে নামবে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অনেকে ভাবতে পারে বিএনপি ও বিরোধী দলের আন্দোলন শেষ হয়ে গেছে। কিন্তু আমরা সংগ্রাম আরও বেগবান করব। আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পরাজয় হবে। বর্তমান সরকার বাধ্য হবে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে। জানা যায়, যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত সরকারবিরোধী দলগুলোকে নিয়ে আবারও রাজপথে সক্রিয় হতে চায় বিএনপি। এ লক্ষ্যে সমমনাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল বিকাল সাড়ে ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২-দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জোট নেতারা এতে অংশ নেন। বিকাল ৫টার পর এলডিপি নেতাদের সঙ্গে লিয়াজোঁ কমিটি বৈঠক হয়। এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বিএনপির দায়িত্বশীলরা জানান, এক দফার দাবি ঘিরে আবারও সরব হচ্ছে বিএনপি। এর মধ্যে গত শুক্র ও শনিবার ঢাকায় বেশ বড় জনসমাবেশ করতে সক্ষম হয়েছে দলটি। সমাবেশের পর নেতা-কর্মীরা আরও উজ্জীবিত হয়েছে বলে মনে করছেন নীতিনির্ধারকরা। সামনে কী ধরনের কর্মসূচি নেওয়া যায়, তা ঠিক করতে সিনিয়র নেতাদের সঙ্গে ভার্চুয়ালি হাইকমান্ড থেকে সভা অব্যাহত আছে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমানোর পাশাপাশি তাদের মাঠের আন্দোলনেও সক্রিয় ভূমিকায় দেখতে চায় বিএনপি। সে জন্য দীর্ঘ চার মাস পর সমমনাদের সঙ্গেও ধারাবাহিক বৈঠক শুরু করেছে। বিএনপির গুরুত্বপূর্ণ একাধিক নেতা জানান, নেতা-কর্মীদের মনোবল ফিরিয়ে আনতে জনসম্পৃক্ত নানা ইস্যুতে কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ জন্য কী ধরনের কর্মসূচি নেওয়া যায়, সে বিষয়ে সমমনাদের মতামত নেবে দলটি। বিএনপির নীতিনির্ধারণী পর্যায় থেকে আগামীদিনের কর্মসূচি চূড়ান্ত করার আগেই সমমনাদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত নেওয়া হবে। ‘শক্তি সঞ্চার’ করে এক দফা আদায়ে নতুন কর্মসূচি নিয়ে আবারও একসঙ্গে মাঠে নামতে চায় বিএনপি।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com