1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক হাবিবসহ ৫ পুলিশের মানবতাবিরোধী মামলার রায় রোববার, সরাসরি দেখাবে বিটিভি ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, গণিত শিক্ষক বদলিতে ক্ষোভ মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়,এটি সামাজিক আন্দোলন-ডিসি অন্নপূর্ণা দেবনাথ রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে: নাজিরপুরে এমপি মাসুদ সাঈদী

রাবি পাঠক ফোরাম কর্তৃক সাংগঠনিক সপ্তাহ-২০২৪ পালিত

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৪২৫ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের ৩২তম কার্যনির্বাহী কমিটি কর্তৃক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পাঠক ফোরামের সাথে পরিচিত করতে ও সুসম্পর্ক গড়ে তুলতে প্রথমবারের মতে সংগঠনটির “সাংগঠনিক সপ্তাহ – ২০২৪” পালিত হয়েছে।
শনিবার (১৮মে) বিকেল ৪টায় টিএসসিসি চত্বরে অনুষ্ঠান হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো.সাদেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং মেধাযাচাইয়ের ভিত্তিতে প্রতিযোগিতায় ৩জনকে প্রফেসর’স প্রকাশন ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
এ আয়োজনের ২য় পর্বে ‘সাংগঠনিক আলোচনা’ এবং ‘বেস্ট অ্যাওয়ার্ড ফর ডিপার্টমেন্ট অ্যাম্বাসেডর’ প্রদান করা হয়।
সংগঠনটির সভাপতি সাগর ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া, রাবি পাঠক ফোরামের ৩০তম কমিটির সহ-সভাপতি ও সিনিয়র ফোরামিস্ট মৌসুমি আক্তার, ৩১তম কমিটির সভাপতি মাহামুদুল হাসান শাওন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে পর্যায়ে সিনিয়র ফোরামিস্টদের সাথে মতবিনিময় সভা এবং ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com