1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মো. নাজমুল হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৪ ইং খেলাটির শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকাল ০৪.০০ ঘটিকা থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মজিবর রহমান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর পক্ষে এসআই/মোঃ তাজউদ্দিন আহম্মেদ সহ ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিসের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল।

উদ্ধোধনী ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন বড়ভিটা ইউনিয়ন বনাম নাওডাঙ্গা ইউনিয়ন। ৯০ (নব্বই) মিনিট খেলা শেষে কোন দল গোল করতে না পারায় পরবর্তীতে ট্রাইবেকারের অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে নাওডাঙ্গা ইউনিয়ন দল ০১ গোলে বিজয় লাভ করে।

খেলার মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন ফুলবাড়ী মডেল প্রেসক্লাব। খেলাটি উপভোগ করার জন্য বিভিন্ন ইউনিয়নের সাধারণ দর্শকের ব্যাপক উপস্থিতি ছিল।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com