1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারার মির্জাপুর গ্রামে সংঘর্ষে আহত ২, হাসপাতালে ভর্তি কালিগঞ্জের নলতায় জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ “উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়” গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মানবপাচারের মাস্টারমাইন্ড তায়কোয়ানডো ফেডারেশনের ইতি ও বিকেএসপি তায়কোয়ানডো কোচ হাসান কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে ৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার কিশোরগঞ্জে মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক হামলা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪ বোন ও মা ‎টরকী বন্দরে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রান্তিক কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ দিল বেসরকারী সংস্থা টিএমএসএস

শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা ৩
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে
প্রান্তিক কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরন

বেসরকারী উন্নয়ন সংস্থা টিএমএসএস কর্তৃক কেন্দুয়া উপজেলায় ২০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বাবদ ৫টি ধান কাটার যন্ত্র (রিপার মেশিন) ও ১৫টি কীটনাশক প্রয়োগের যন্ত্র (স্প্রে মেশিন) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরশহরের সলফ-কমলপুর এলাকায় টিএমএসএসের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে টিএমএসএস ময়মনসিংহ-১২ ডোমেইনের প্রধান মোঃআহসান মোহনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।

টিএমএসএসের নেত্রকোনা জোন প্রধান মো. মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১২ ডোমেইনের প্রশাসনিক কর্মকর্তা মো. মেহেদী হাসান, নেত্রকোনা সদর উপজেলার মদনপুর অঞ্চল প্রধান মো. শাহ আলম, কেন্দুয়া শাখার ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আয়েশ উদ্দিন ভূইয়া।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com