1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খাল সাঁতরে বাড়ি ফেরার পথে কৃষকের মৃত্যু ডিউটিতে অনুপস্থিত ফার্মাসিস্টকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর Why Winner Island Casino is the go-to for live gaming and rewarding slots পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে রাশিয়া-চীন-ইরানের নেতারা Kyngs Casino: esplora le promozioni attuali e il programma VIP del 2026 একাত্তরের আকাঙ্ক্ষা ধারণ করে দেশ বিনির্মাণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান তেল বিক্রি করতে না পারলে অন্যরাও পারবে না: গালিবাফ গুম-খুনের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের বিষয়ে জয়সওয়াল বলল, ‘নিবিড়ভাবে নজর রাখছি’

লালমনিরহাটে স্বামীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা

মোঃআহসান হাবীব
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৪১১ বার পড়া হয়েছে
লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আমেনা খাতুন (২৩) নামের এক অন্তঃসত্ত্বা নারী।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেললাইনের হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাফেজ সাহেবের মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হাতীবান্ধা  উপজেলার গড্ডিমারী ইউনিয়নের জুম্মাপাড় এলাকার নুরুল ইসলামের মেয়ে। তিনি একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালীবান্দা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী। আমেনা খাতুন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
নিহতের পরিবার জানায়, বিয়ের কয়েকমাস  পর থেকে আমেনা খাতুন ও রোকন উদ্দিনের মধ্যে কলহ লেগেই থাকে। এই কলহের জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বড়খাতা মাজার এলাকার রেললাইনে আসেন আমেনা। তিনি স্থানীয় অনেকের কাছে ট্রেন আসার সময় জানতে চান। পরে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনের সামনে ঝাঁপ দেন আমেনা খাতুন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেললাইন থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মনির হোসেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com