1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় ইঞ্জিন ও সাতটি বগি লাইনচ্যুত হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে

আনন্দ রায়
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩০২ বার পড়া হয়েছে
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় ইঞ্জিন ও সাতটি বগি লাইনচ্যুত হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। ট্রেনের কয়েকটি বগি দুমড়ে মুচড়ে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। আহতদের মধ্যে আছেন চালক মো. ইমদাদুল হক (৫৭) ও সহকারী চালক মো.সবুজ মিয়া (৩০)। তারা দুজনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।তিনি বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় আহত চালক ও সহকারী চালককে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
চালক ইমদাদুল নেত্রকোনার কেন্দুয়া থানার সিলিমপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আর সহকারী চালক সবুজ মিয়া ময়মনসিংহের গৌরীপুর থানার মাওহা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।নাশকতার উদ্দেশ্যে গাজীপুরে গ্যাস কাটার দিয়ে রেললাইন কেটে ফেলায় মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হয়। রেললাইনের প্রায় ২০ ফুট অংশ কেটে ফেলা হয় বলে জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com