1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

দুর্গাপুরে জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে বড় ভাই খুন

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

নেত্রকোণার দুর্গাপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত হচ্ছেন, উপজেলার চন্ডীগড় ইউনিয়নের মউ গ্রামের আব্দুল গফুরের

ছেলে নুরুল আলম (৫৫)। আর অভিযুক্ত ভাই হচ্ছেন, মজিবুর রহমান (৫০)।

স্থানীয়রা জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সকালে

বাড়িতে দুই ভাইয়ের মধ্যে তর্ক বাঁধে। এক পর্যায়ে ছোট ভাই মজিবুরের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মারা যান

বড় ভাই নুরুল আলম। ঘটনার পরপরই মজিবুর পালিয়ে যায়। পরে স্থানীয়রা নুরুল আলমকে উদ্ধার করে দুর্গাপুর

সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ওসি উত্তম চন্দ্র দেব জানান, লাশ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্তকে ধরতে

পুলিশ অভিযানে নেমেছে। থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com