1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সায়েদাবাদ বাস টার্মিনাল: ভোর থেকেই ঈদে বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভিড় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ডাক্তারের কাছে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

৭ম বার নৌকা প্রতীক পাওয়াতে মেলান্দহে আনন্দ মিছিল অনুষ্ঠিত

মোঃবায়জিদ কবির
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

মির্জা আজম এমপি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ মাদারগঞ্জ) সংসদীয় আসন  থেকে সপ্তমবারের মত বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত হয়ে নৌকা প্রতীক পাওয়ায় মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ,ছাত্রলীগ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ,কৃষকলীগ,শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ,তাঁতীলীগ, মহিলা আওয়ামী লীগ ও মহিলা যুবলীগ নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে বের হয়ে মেলান্দহ বাজার  প্রদক্ষিণ শেষে পুনরায় মিছিলটি দলীয় কার্যালয় এসে সমাপ্তি ঘটে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিতে উক্ত আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দিদার পাশা,জেলা আওয়ামী লীগ সদস্য পৌর মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন,জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ আবু সাঈদ সাদা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ,সহ-সভাপতি আবু তাহের ঠিকাদার,পৌর  আওয়ামী লীগ সভাপতি আসাদুল্লাহ ফারাজী ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলাল, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ ও সাধারণ সম্পাদক শাহিন বাঘা, উপজেলা কৃষকলীগ সভাপতি শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বি এস সি,উপজেলা শ্রমিক লীগ সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক রঞ্জু মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মনোহর আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মাসুক,উপজেলা তাতীলীগ সভাপতি ইউসুফ আলী ,পৌর শ্রমিক লীগ সভাপতি রবিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান চাক্কু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ,অঙ্গ সংগঠন  ও সহযোগী সংগঠনের অনেকই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com