1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নিবে ২ কোটি মানুষ আগামী ৩০ দিন হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন কেন্দুয়ায় কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গরমে অতিষ্ঠ কেন্দুয়াবাসী: ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, খেলা দেখা থেকে বঞ্চিত দর্শকরা জামালপুরের ইসলামপুর পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত চিরিরবন্দরে ৪০ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খনন করছেন আব্দুল কাফি জলবায়ু পরিবর্তন রোধে বরিশালে শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

নাটোরে এমপি বকুলের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা

ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে
মহান বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মালঞ্চি রেলগেট থেকে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের নেতৃত্বে একটি বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বিজয় শোভাযাত্রায় ঢাক-ঢোল ও বাদ্যের তালে তালে নেতাকর্মীরা নৌকা প্রতীক নিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেন।
সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আত্মসিদ্ধির শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। তার হাত ধরে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
আজ পুরো বিশ্ব বাংলাদেশের উন্নয়ন দেখছেন। তিনি সারা বিশ্বের নির্যাতিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন। সামনে ২০৪১ সাল নাগাত শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়বেন।
তিনি আরও বলেন, আমি লালপুর-বাগাতিপাড়ার মানুষের কল্যাণে সারা জীবন কাজ করে যেতে চাই। আমার ব্যক্তিগত কোনো লোভ-লালসা নেই। আমি দীর্ঘ ৫ বছর মানুষের উন্নয়নে কাজ করেছি। অসহায়-গরিব মানুষের জন্য কল্যাণে কাজ করেছি। সামনে দিনে আমি নির্বাচিত হয়ে আপনাদের আবার সেবক হতে চাই।
এসময় উপস্থিত ছিলেন- বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম ঠান্ডু, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওহাব প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com