1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নিবে ২ কোটি মানুষ আগামী ৩০ দিন হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন কেন্দুয়ায় কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গরমে অতিষ্ঠ কেন্দুয়াবাসী: ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, খেলা দেখা থেকে বঞ্চিত দর্শকরা জামালপুরের ইসলামপুর পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত চিরিরবন্দরে ৪০ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খনন করছেন আব্দুল কাফি জলবায়ু পরিবর্তন রোধে বরিশালে শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

নৌকা শতভাগ বিজয়ী করতে মাঠ চষে বেড়াচ্ছেন

নুরুদ্দিন আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাউফলের সর্বত্র চলছে নির্বাচনী আমেজ। স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুর্গ  খ্যাত এ অঞ্চলে আওয়ামীলীগ মনোনীত নৌকার হেভি ওয়েট  প্রার্থী আ স ম ফিরোজ। তিনি ১০ বার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। সাতবার নির্বাচিত সংসদ সদস্য আ স ম ফিরোজ এবারও নৌকা নিয়ে বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী বাউফলের জনগণ, এ আসনে জাতীয় পার্টির  মোঃ মহসিন, বি এন এফ এর ডাক্তার জোবায়ের ও তৃণমূল বিএনপি’র মাহাবুবুর রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন  ।
বাউফলে নৌকাকে শতভাগ বিজয়ী করতে এবার মাঠে নেমেছেন বাংলাদেশ আওয়ামী লীগের  আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির প্রভাবশালী  সদস্য ও এই আসনে নৌকা মার্কার প্রধান নির্বাচনী এজেন্ট জননেতা রায়হান সাকিব। তিনি বাউফলের সকল ছাত্র যুবক ও নতুন ভোটারদের একত্রিত করে এক অভিনব পদ্ধতিতে নৌকাকে শতভাগ বিজয়ী করতে মাঠ চাষে বেড়াচ্ছেন, বাউফল কে স্মার্ট বাউফলে রূপান্তরিত করতে ২০-১২-২০২৩ বুধবার বিকেলে আদাবারিয়া ইউনিয়নের কাশিপুর বাজারে নৌকা মার্কার পক্ষে  ইউনিয়নের ছাত্র যুবক ও নতুন ভোটারদের সমন্বয়ে নির্বাচনী পথসভার মধ্য দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেন , এতে অংশ নেয় ইউনিয়নের হাজারো ছাত্র যুবক ও নতুন ভোটার, নৌকাকে বিজয়ী করতে তিনি প্রতিটি ইউনিয়নে পথসভা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
রায়হান সাকিব দীর্ঘদিন ধরে বাউফল উপজেলাকে একটি ডিজিটাল স্মার্ট বাউফল গড়ার লক্ষ্যে এই এলাকার তরুণদেরকে একত্রিত করে আসছেন, ২০০১ সাল থেকে এ পর্যন্ত তিনি বাউফলের সকল সেবামূলক কাজে অংশগ্রহণ করে বাউফলের তরুণ সমাজের হৃদয়ের মনিকোঠোয় পৌঁছেছেন, একজন সাদালোপি, বিনয়ী, তারুণ্য নির্ভর আওয়ামী লীগ নেতাকে পেয়ে উচ্ছ্বাসিত বাউফলবাসী,বাউফল বাসীর ধারণা সৎ, নির্ভীক, অকুতোভয় ও পরোপকারী এই সমাজসেবক জনগণের ম্যান্ডেট নিয়ে  আগামী দিনে বাউফলের সেবক হিসেবে কাজ করবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com