1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

দুর্গাপুরের অগ্নিকাণ্ডের ঘটনা ফায়ার সার্ভিসের ২ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে
রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের মহিপাড়া গ্রামে মোঃ আসেক আলীর বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৩ টি রান্না ঘর ১টি গরুর গোয়াল ঘর পুড়ে গেছে।স্থানীয় লোকজন জানান সকাল সাড়ে ১০ টার দিকে আগুন লাগে । প্রাথমিক অবস্থায় স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুনের গতিবেগ বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে পারে না । পরে দূর্গাপুর উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন । দূর্গাপুর উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন টিম লিডার মোঃ শাহিনুল ইসলাম জানান মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক তদন্ত শেষে জানান রান্নাঘর থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে জানমালের কোন ক্ষয়ক্ষতি হয় নি।তিনি আরো বলেন বর্তমানে ধান কাটার মৌসুম স্থানীয় মানুষ ধান কেটে রাস্তার পাশে এমন ভাবে রাখছেন যাতে গাড়ি পার হতে পারছে না । ফলে আমাদের ঘটনাস্থলে আসতে একটু দেরি হয় ‌। তিনি বলেন স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের নাম্বার রাখবেন আগুন লাগার ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। রাস্তার পাশে বালু ধানের খড় বা অন্য কিছু রাখবেন না এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ‌স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের প্রশংসা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com