1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার হাসপাতালের মেঝেতে রোগীর শুয়ে থাকার দৃশ্য লজ্জাজনক: সংসদে বিরোধীদলীয় নেতা দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নিবে ২ কোটি মানুষ আগামী ৩০ দিন হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন কেন্দুয়ায় কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গরমে অতিষ্ঠ কেন্দুয়াবাসী: ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, খেলা দেখা থেকে বঞ্চিত দর্শকরা জামালপুরের ইসলামপুর পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে শিল্প কলকারখানায় গড়ে তুলে বেকারত্ব দূর করা হবে – আলী আজম মুকুল

জহিরুল ইসলাম লিটন
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১৮ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনা।
চায়ের কাপে ঝড় উঠছে গ্রামগঞ্জের হাটবাজারে। জমজমাটভাবে ভোলার চারটি আসনে চলছে আওয়ামী লীগের প্রচারনা। তবে জাতীয় পার্টিসহ দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের এখন তেমন প্রচারনায় দেখা যাচ্ছে না।
প্রার্থীরা কেউ পথ সভা, উঠান বৈঠক, গণসংযোগ করে উন্নয়নের অঙ্গীকার করে ভোটারদের  দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা।
রবিবার সকালে ভোলা- ২ (বোরহানউদ্দিন -দৌলতখান)  আসনে  আওয়ামী লীগের প্রার্থী আলী আজম মুকুল কুনেঞ্জেরহাট বাজারে গন সংযোগ করেন। এসময় তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরন করে নৌকা মার্কায় ভোট চান।  ৭ জানুয়ারী সবাই কে ভোট কেন্দ্র গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। সরকার একটি অবাধ সুষ্ঠ নির্বাচনের ব্যাপারে অঙ্গিকারবদ্ধ। এসময় আলী আজম মুকুল বলেন,নির্বাচীত হলে ভোলার বোরহানউদ্দিন গ্যাসকে কাজে লাগিয়ে শিল্প কলকারখানা গড়ে তুলে তরুনদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এই অঞ্চলের বেকারত্ব দূর হবে।  শুধু তাই নয়  এই আসনকে সন্ত্রাস, বাল্য বিয়ে মুক্তও জঙ্গিবাদ মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলবো।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন উপজেলার পৌর মেয়র রফিকুল ইসলাম উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ,কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজি প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com