1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার হাসপাতালের মেঝেতে রোগীর শুয়ে থাকার দৃশ্য লজ্জাজনক: সংসদে বিরোধীদলীয় নেতা দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নিবে ২ কোটি মানুষ আগামী ৩০ দিন হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন কেন্দুয়ায় কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গরমে অতিষ্ঠ কেন্দুয়াবাসী: ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, খেলা দেখা থেকে বঞ্চিত দর্শকরা জামালপুরের ইসলামপুর পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম-৮ আসনের শাকপুরা চৌমুহনী বাজারসহ আশপাশস্থ এলাকায় ইসলামিক ফ্রন্ট এর প্রার্থী অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন এর গণসংযোগ

মো নুরুল্লা সবুজ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৮ আসনের শাকপুরা চৌমুহনী বাজারসহ আশপাশস্থ এলাকায় ইসলামিক ফ্রন্ট এর প্রার্থী অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন এর গণসংযোগ।

নির্বাচিত হলে কর্ণফুলী নদীর স্বাভাবিক নাব্যতা রক্ষা, অবৈধ দখল উচ্ছেদসহ পানি দূষন থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়া হবে- অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন —————————————————————— ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম-৮ বোয়ালখালি আসনের প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন-বোয়ালখালীর বিশাল জনপদের পাশ দিয়ে বিরামহীন বয়ে চলা কর্ণফুলী নদী প্রাকৃতিক বিনোদনের পসরা নিয়ে বসে আছে যুগ যুগ ধরে। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, এ নদীটিকে ধ্বংস করার বহুমাত্রিক পাঁয়তারা দৃশ্যমান হয়। যা নিতান্তই দূঃখজনক। তাই নির্বাচিত হলে কর্ণফুলী নদীর স্বাভাবিক নাব্যতা রক্ষা, অবৈধ দখল উচ্ছেদসহ পানি দূষন এর হাত থেকে কর্ণফূলীকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করে আসন্ন নির্বাচনে তাঁকে চেয়ার মার্কায় ভোট দেয়ার জন্য সকলের নিকট উদাত্ত আহবান জানান।

অদ্য ২৪ ডিসেম্বর” ২৩ রোববার বিকেল ৩ টা থেকে বোয়ালখালি শাকপুরা চৌমুহনী বাজারসহ আশপাশস্থ এলাকায় গণসংযোগ কালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এ সময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ জহুরুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, দিদার আলম দিদার,মাওলানা মোঃ আলমগীর, মোঃ ইদ্রিস সওদাগর, আবদুস ছালাম সওদাগর, তসলিম উদ্দিন, ইন্জিনিয়ার বোরহান উদ্দীন, মাষ্টার মোঃ আইয়ুব, মোঃ মামুনুর রশিদ, সাইফুল ইসলাম তাহেরী, ইন্জিনিয়ার আবদুল মুহিত, মোঃ মামুন, মোঃ ইসমাইল, মেহেদী শাকিল, মানিক, মুমিন, ওয়াজেদ, সাঈদ, মোহাম্মদ আহমদ, বোরহান ও মাসুদ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com