1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব বিরোধী দলীয় নেতার গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার হাসপাতালের মেঝেতে রোগীর শুয়ে থাকার দৃশ্য লজ্জাজনক: সংসদে বিরোধীদলীয় নেতা দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নিবে ২ কোটি মানুষ আগামী ৩০ দিন হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন কেন্দুয়ায় কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গরমে অতিষ্ঠ কেন্দুয়াবাসী: ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, খেলা দেখা থেকে বঞ্চিত দর্শকরা

চট্রগ্রামের হালদা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাফায়েত নাহিয়ান
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

ফটিকছড়ির হালদা নদীতে নিখোঁজ হওয়া সাহাবুদ্দিন এরশাদ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের তিন খালের মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকে সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কলি মিয়া সিকদার বাড়ির মো. হারুনের পুত্র। তিনি মাছ ধরতে গিয়ে আটকে যাওয়া জাল তুলতে গিয়ে নিখোঁজ হন বলে জানা গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইসমাইল জানান, নিহত সাহাবুদ্দিন পেশায় দর্জির কাজ করে। সোমবার সকালে হালদা ও ধুরুং নদীর মোহনা (তিন খালের মুখ) এলাকায় জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় তার হাতের জালটি পানির নীচে আটকে গেলে ডুব দেয়।

সে পানি থেকে দীর্ঘ সময় উঠে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে দুপুর ১২টার দিকে খবর দেওয়া হলে উদ্ধার কাজ শুরু করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুই ঘন্টা অভিযানের পর বিকাল ৩টার দিকে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় তারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com