1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

প্রবীণ সাংবাদিক এম সুলতান আলমের দাফনকার্য সম্পন্ন

Shah Alam
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
জামালপুর পৌরসভার লাঙ্গলজোড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের বড় ছেলে, প্রেসক্লাব জামালপুরের সদস্য এবং বাংলাদেশ টুডে’র জামালপুর জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এম সুলতান আলম আজ (২৮ জানুয়ারি) রাত ১:৩০ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে শহরের লাঙ্গলজোড়া রেলগেইট জামে মসজিদ সংলগ্ন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের আগে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন জাতীয় পার্টির জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো: হারুন অর রশিদ, খনিজ ও জালানি মন্ত্রণালয়ের উপ-সচিব রুবাইয়ের খান, মরহুমের ছোট ভাই হাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান আরমান, এলাকার মুরুব্বি আকরাম হোসেন খান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, মৃতের ঘনিষ্ঠ বন্ধু সাংবাদিক কামাল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন, সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলন প্রমুখ।
বক্তারা মরহুম সাংবাদিক এম সুলতান আলমের দীর্ঘ সাংবাদিকতা জীবনের ওপর স্মৃতিচারণ করেন।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান সাংবাদিক ডা. মো: শফিকুল ইসলাম আজাদ খান, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি মো: খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো: এমদাদুল হক  দফতর সম্পাদক মোঃ আহসান হাবীব সুমন ।
জানাজা নামাজ পড়ান লাঙ্গলজোড়া রেলগেইট সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আতিকুর রহমান নোমান। জানাজা নামাজ শেষে মরহুম এম সুলতান আলমের দাফন জামালপুর পৌর গোরস্থানে সম্পন্ন হয়।
উল্লেখ্য, সাংবাদিক এম সুলতান আলম দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং জামালপুর জেনারেল হাসপাতাল ও ঢাকা শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বাড়িতে যাওয়ার পরামর্শ দেন। গতকাল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com