1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

মনিরামপুরে ট্রাক চাপায় নারী সহ দুই জনের মৃত্যু, আহত ০২

নয়ন রায়
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

যশোরের মনিরামপুর হাসপাতাল গেটে অবস্থিত জিনিয়া প্যাথলজি থেকে থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে হাসপাতালের সামনেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী সহ দুইজনের মৃত্যু হয়েছে।আহত হয়েছে আরো দুই নারী।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

দেড় বছরের মেহেরাব নামের এক শিশু,

দূর্ঘটনায় নিহতরা হলেন মনিরামপুর উপজেলার মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রুপা খাতুন (৪০) ও একই উপজেলার ফেদাইপুর গ্রামের ভ্যানচালক মোসলেম উদ্দিন(৫৫) নামের,আহত হয়েছেন মাগুরা সদর উপজেলার মিম খাতুন ও তার শিশু সন্তান মেহেরাব হোসেন (১)।

প্রত্যক্ষদর্শীরা জানান(২৮শে জানুয়ারী)মঙ্গলবার বিকাল ৩টার দিকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ভ্যানটি রওনা হয়,এ সময় পিছন দিক থেকে আসা দ্রুতগতীর মালবাহী ঘাতক ট্রাক টি ভ্যানের উপর দিয়ে চালিয়ে দিলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এতে ঘটনাস্থলেই রূপা খাতুন ও ভ্যানচালক মোসলেম উদ্দিন নিহত হন। এ সময় গুরুতর আহত হন মিম খাতুন, সামান্য জখম হয় শিশু মেহেরাব।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন বলেন, ট্রাক চাপায় ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে। আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। আহত নারীর কোলের শিশুটি ভাল আছে।

মনিরামপুর থানার এসআই অমিত দাস বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও আটক করতে পারেনি ট্রাকচালক ও হেল্পারকে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com