1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

দুপচাঁচিয়ায় ইউএনও’র সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

মো:রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

দুপচাঁচিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সঙ্গে দুপচাঁচিয়া বিশ্ববিদ্যালয় ক্লাবের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাত করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত ২৮জানুয়ারি মঙ্গলবার সকালে তাঁর কার্যালয়ে উপস্থিত হয়ে ক্লাবের সভাপতি আব্দুস সালাম এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকির, ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মনোয়ারা বেগম, সাবেক সভাপতি প্রলয় সাহা, অসীম কুমার দাস, স্থায়ী কমিটির সদস্য আতাউর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক এরশাদ মহলদার, সদস্য সোহানুর রহমান সোহাগ, কাওছার প্রমুখ। অপরদিকে নিরাপদ সড়ক চাই দুপচাঁচিয়া উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান নিরাপদ সড়ক চাই দুপচাঁচিয়া শাখার সহসভাপতি অসীম কুমার দাস ও সাধারণ সম্পাদক তৌফিক আলম। এসময় সহসাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন ফকির, দপ্তর সম্পাদক এরশাদ মহলদার উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com