1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা ভয়াবহ শিলাবৃষ্টিতে চিলমারী–রৌমারীতে কৃষকের কান্না, নৌকায় থাকা ব্যক্তির মৃত্যু, একজন নিখোঁজ পূর্বধলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড ঘরবাড়ি চিলাহাটিতে শিশুশ্রম বন্ধে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরের মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার আবাবিল তারুণ্যের আলো ফাউন্ডেশন এর সদস্য, সম্মানিত ব্যক্তি ও ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিল মনিরামপুরে ট্রাকের ডালার আঘাতে জুতা বিক্রেতা গুরুতর আহত কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত, হেল্পার গুরুতর আহত ফরিদপুরে দী’র্ঘ ১০ বছর পর রা’য়: কলেজছাত্রী অ*প*হরণ ও ধ-র্ষ-ণ মা*ম*লায় যুবকের যা*ব*জ্জী*বন! সান্তাহারে দুস্থ মহিলাদের মাঝে ভিডব্লিউবি’র চাল বিতরণ

গ্রামের বাড়িতে শায়িত হলেন ফুলবাড়ীর সাদপন্থী মিজানুর রহমান সুমন

জাকারিয়া শেখ
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে আহত হয়ে দীর্ঘ ৪৫ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন কুড়িগ্রামের সাদপন্থী মিজানুর রহমান সুমন (৩৮)। মঙ্গলবার (২৮জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রথম জানাজা নামাজ মঙ্গলবার বাদ আসর টঙ্গী ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়। এরপর বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় কুড়িগ্রামের ফুলবাড়ী জছিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১০টায় তার গ্রামের বাড়ি চান্দের বাজারে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। মিজানুর রহমান সুমন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শহীদ লুৎফর রহমান সরণি (থানা রোড) সংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন। তিনি তাবলিগ জামাতের নিজামুদ্দিন মার্কাজের অনুসারী ছিলেন। তার পিতা ছবির উদ্দিন প্রামাণিকের বড় ছেলে। গত বছরের ১৭ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমার জোড় এস্তেমায় শরিক হয়ে মাওলানা সাদ কান্ধলভি ও মাওলানা জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন মিজানুর রহমান সুমন। প্রথমে তাকে টঙ্গী আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে ১৮ ডিসেম্বর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা ৪৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি মারা যায়।   নিহতের ভগ্নিপতি মোছাদ্দেকুল হক জানান, মিজানুর রহমান পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। পরিবারের সঙ্গে পরামর্শ করেই তিনি জোড় ইজতেমায় অংশ নিতে গিয়েছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com