1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

পুনরায় হ্যাটট্রিক করলেন লালমনিরহাট ২ আসনের মাননীয় মন্ত্রী নুরুজ্জামান আহমেদ

রশিদুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে
পুনরায় হ্যাটট্রিক করলেন লালমনিরহাট ২ আসনের মাননীয় মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে (আদিতমারী-কালীগঞ্জ) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। টানা তৃতীয়বারের মতো এমপি হলেন তিনি।
রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের চেয়ে ৪৬ হাজার ৯৪৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মোট ভোটার ছিল চার লাখ দুই হাজার চৌত্রিশ জন। সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ আদিতমারি -কালীগঞ্জের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজকল্যাণ মন্ত্রী বলেন আমি বিগত দিনে যে উন্নয়ন করেছি আমার এই এলাকার লোক নৌকায় ভোট দিয়ে আমাকে কৃতার্থ করেছে। আমি আগামী দিনে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ
জানান লালমনিরহাটে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com