1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Your essential guide to understanding 96% RTP games at InOut Games SierraCasino: jak odblokować ekscytujące promocje i nagrody w 2026 roku যোগাযোগ সংকটে মুখ থুবড়ে পড়ছে নেছারাবাদের অর্থনীতি টাংগাইলের নাগরপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন বিশিষ্ট ব্যবসায়ী ও ‘কুমিল্লা পেঁড়া ভান্ডার’-এর স্বত্বাধিকারী রাজু আহমেদ বাদল ভাই আর নেই ছাত্রমৈত্রীর নতুন কেন্দ্রীয় কমিটি: সভাপতি ইয়াতুননেসা রুমা ও সম্পাদক ফাহিম শুভ্র ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ, কড়া জবাব ফিফার ডলার দেওয়ার প্রলোভনে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ এসিআই মোটরসে চাকরির সুযোগ, দুপুরের খাবারসহ থাকছে নানা সুবিধা

মান্দায় নবনির্বাচিত এমপি গামাকে সংবর্ধনা

এনামুল হক 
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গামার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আজ শনিবার উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খলিলুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত এমপি ব্রহানী সুলতান গামা।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ম-ল, সহসভাপতি আব্দুল লতিফ শেখ ও প্রবীণ কুমার দাস, মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, নওগাঁ জেলা পরিষদের সদস্য আব্দুল মজিদ তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওসাদ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুর রহমান, সাবেক ছাত্রলীগনেতা আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গামাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম ব্রহানী সুলতান মামুদ গামা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুকে ২৩ হাজার ৪৮ ভোটের ব্যবধানে পরাজিত করে এমপি নির্বাচিত হন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com