1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Your essential guide to understanding 96% RTP games at InOut Games SierraCasino: jak odblokować ekscytujące promocje i nagrody w 2026 roku যোগাযোগ সংকটে মুখ থুবড়ে পড়ছে নেছারাবাদের অর্থনীতি টাংগাইলের নাগরপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন বিশিষ্ট ব্যবসায়ী ও ‘কুমিল্লা পেঁড়া ভান্ডার’-এর স্বত্বাধিকারী রাজু আহমেদ বাদল ভাই আর নেই ছাত্রমৈত্রীর নতুন কেন্দ্রীয় কমিটি: সভাপতি ইয়াতুননেসা রুমা ও সম্পাদক ফাহিম শুভ্র ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ, কড়া জবাব ফিফার ডলার দেওয়ার প্রলোভনে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ এসিআই মোটরসে চাকরির সুযোগ, দুপুরের খাবারসহ থাকছে নানা সুবিধা

যৌতুকের টাকা দিতে না পারায় : স্বামীর আঘাতে স্ত্রীর মৃত‌্যু, স্বামী গ্রেফতার

রশিদুল ইসলাম 
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে
লালমনিরহাটের কালীগঞ্জে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুরা গ্রামে ঘটনা ঘটে।
ঘাতক স্বামীর নাম আব্দুল লতিফ (৩৭)। তিনি বান্দেরকুড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। নিহত গৃহবধূর নাম রত্না বেগম (৩২)। তিনি একই উপজেলার বৈরাতি গ্রামের জহুরুল ইসলামের মেয়ে ও আব্দুল লতিফের স্ত্রী।
পুলিশ জানায়, পারিবারিক কলহ ও যৌতুকের জন্য নিহত রত্না বেগমকে মারধর করে স্বামী। এতে রত্না বেগম অসুস্থ হয়ে গেলে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। পরে রাত আনুমানিক ১২টার দিকে মারা যায় রত্না। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামী আব্দুল লতিফকে আটক করা হয়।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহ এবং যৌতুক দাবিতে স্বামীর আঘাতে মারা গেছে রত্না বেগম। খবর পেয়ে পুলিশ স্বামী আবদুল লতিফকে আটক করে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com