1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

বাগেরহাটে আহত বিএনপি নেতার মৃত্যুতে বিক্ষোভ, আটক ৩।

তৌশিক কাইফু
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির সম্মেলনে সংঘর্ষে আহত কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নব নির্বাচিত সাধারন সম্পাদক শওকত হোসেনের (৫০) মৃত্যু হয়েছে। ঢাকায় ৯দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বৃহম্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তার মৃত্যু হয়।
ইউনিয়র বিএনপির সম্মেলনকে ঘিরে গত ১১ ফেব্রুয়ারী প্রতিদন্ধি আফজাল হাওলাদারের নেতৃত্বে সশস্ত্র হামলায় গুরুতর আহত হন বিএনপি নেতা শওকত হোসেনসহ তার গ্রুপের ১৫ নেতাকর্মী। হামলার পর গুরুতর আহত অবস্থায় ওইদিন প্রথমে তাকে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিএনপির এই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিকালে ক্ষুব্দ বিএনপি নেতাকর্মীর আফজাল গ্রুপের সদস্য হায়দার আলীর গ্রামের বাড়ী ঘেরাও করে করে রাখলে পুলিশ সদস্যরা দ্রুত সেখানে পৌছে হায়দারকে আটক করে নিয়ে যায়। এরপর বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। সন্ধ্যায় এরিপোর্ট লেখা পর্যন্ত দেপাড়া বাজারে বিএনপির নেতাকর্মীরা বাগেরহাট-টিতলমারী সড়ক অবরোধ করে দেপাড়া বাজারের সশ্রস্ত্র অবস্থায় বিক্ষোভ করছে। সব দোকাপট বন্ধ হয়ে গেছে। দেপাড়া বাজার থেকে সদর থানা পুলিশ বিএনপির আরো দুইজনকে আটক করেছে। তবে, তাৎক্ষনিক ভাবে তাদের নাম ও পরিচয় জানাতে পরেনি। নিহত বিএনপি শওকাত হোসেনের ভাই লিয়াকত হোসেনের জানান, ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে আমার প্রতিদন্ধি প্রার্থী আফজাল হাওলাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা করেন। এতে আমি ও আমার ভাই ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নব নির্বাচিত সাধারন সম্পাদক শওকত হোসেনসহ ১৫ জন নেতা-কর্মী আহত হয়। আহতদের মধ্যে আমিসহ আমার ভাই শওকাত হোসেন ও যুবদল নেতা জুয়েল রানাকে প্রথমে বাগেরহাট ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শওকাতে অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৯দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে তিনি মারা যান। হামলার বিষয় অস্বীকার করে আফজাল হোসেন বলেন, ‘শওকতের হামলার সঙ্গে আমি বা আমার অনুসারী কোনো নেতাকর্মী জড়িত না।’ কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম তৌহিদুল ইসলাম জানান, ধোপাখালীতে বিএনপির দুই গ্রুপের মারামারির বিষয়টি নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে তদন্ত করা হয়েছে। ২/১ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার কথা রয়েছে। এরমধ্যে আহত ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সাধারন সম্পাদক শওকাত হোসেন বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছে। বিষয়টি জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমকে জানানো হয়েছে। ধোপাখালীতে বিএনপির ক্ষুব্দ নেতার্কীদের শান্ত থাকতে অনুরোধ করা হয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল রয়েছি। কচুয়া, বাগেরহাট সদর ও সেনা সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি এখনো পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। আফজাল গ্রুপের সদস্য হায়দার আলীকে তার গ্রামের বাড়ী থেকে আটক হয়েছে। বাগেরহাট সদর থানা পুলিশ আরো দুইজনকে আটক করেছে।।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com