1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
কারো উসকানিতে নয়, সরকারের কর্মকাণ্ড দেখে বিচারের আহ্বান চিফ হুইপের ভারতীয় হাইকমিশনার দু’দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব ফেলবে না কেন্দুয়ার সান্দিকোণা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় ইয়াকুব আলী ভূঁইয়া জুয়েল সামান্য বৃষ্টিতেই পানির নিচে বলাইশিমুল উপ-স্বাস্থ্যকেন্দ্র: চরম ভোগান্তিতে রোগীরা আলোচিত নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে রায় ঘোষণা চলছে নারী-শিশু নির্যাতন থামছেই না, প্রতি মাসে গড়ে ১৭৭৮ মামলা ঢাকার ফুটপাতে একটা দোকান থাকলে মিজানেরটাও থাকতে হবে- এইটাই আমার চাওয়া নবায়নযোগ্য বিদ্যুতের প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা ধরার প্রস্তাব, অযৌক্তিক দাবি ক্যাবের অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার

রজনীগন্ধা উদ্ধারে সক্ষমতা নেই হামজা ও রুস্তমের,উদ্ধারে আসছে প্রত্যয়

আল আমিন সরকার সোহাগ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারের সক্ষমতা নেই উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের। প্রত্যয় নামের আরেকটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে এসে পৌছালে ফেরি উদ্ধারের কাজ শুরু হবে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ডুবে যাওয়া ফেরির দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়ুন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ ঘটনাস্থলে পৌঁছলে দ্বিতীয় দিনের মতো ডুবে যাওয়া ট্রাকগুলো উদ্ধারের চেষ্টা শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত তিনটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে রাত ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ আসার কথা রয়েছে। সেটি আসার পরই ডুবে যাওয়া ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, দুই ধাপে ডুবে যাওয়া ফেরি উদ্ধারের কাজ করা হবে। বর্তমানে উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজার মাধ্যমে ফেরিতে থাকা ট্রাকগুলো উদ্ধার করা হচ্ছে। গাড়িগুলো উদ্ধার হলে ফেরি উদ্ধার কাজ শুরু করা হবে। এজন্য রাতেই ঘাটে এসে পৌছানোর কথা রয়েছে ২৬০ টন ক্ষমতাসম্পন্ন উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।
উল্লেখ্য, বুধবার সকালে ছোট ৭ ও বড় ২টিসহ মোট ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় রজনীগন্ধা ইউটিলিটি নামের একটি ফেরি। ৯টি ট্রাকের চালক তাদের সহকারী এবং ফেরির স্টাফ মিলিয়ে মোট যাত্রী ছিলেন ৩৩ জন। তাদের মধ্যে ২৬ জনকে স্থানীয়রা উদ্ধার করেন। অন্য ৬ জনকে ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করেন। দূর্ঘটনার এখনো নিখোঁজ রয়েছেন ফেরির দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়ুন (৩৯)।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com