1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

পাংশায় ভ্যানের নিচে চাপা পরে শিশুর মৃত্যু

Mizanoor Rahman
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীর পাংশা ভ্যানের নিচে চাপা পরে আয়েশা নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (১৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের গরু ব্যবসায়ী আশিক বিশ্বাসের মেয়ে। পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম বলেন, শিশুটি সকালে বাড়ির পাশেই রাস্তায় বের হয়। তখন অজ্ঞাত একটি ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবাদত হোসেন বলেন, সকাল পৌনে ১০টার দিকে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে এখানে আনার আগেই শিশুটি মারা যায়। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় এক শিশু মৃত্যুর খবর জানতে পেরেছি। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com