1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ডাক্তারের কাছে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ শহীদ মুক্তিযোদ্ধা আস্তার রহমান চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়, মানবিকতা নিয়ে প্রশ্ন।

নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না

কবির আহাম্মেদ পাভেল
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৪০১ বার পড়া হয়েছে
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ময়েজ উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ওই উপজেলার কাকিনা চাঁপারতল এলাকায় ট্রাকের ধাক্কায় ময়েজ উদ্দিন আহত হয়। ময়েজ উদ্দিন উপজেলার কাকিনা চাঁপারতল পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় মাগরিবের নামাজ আদায় করে রাস্তা পার হওয়ার সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে একটি ট্রাক ময়েজ উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার এস আই নুরুজ্জামান বলেন, ‘ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ড্রাইভার আটক আছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com