1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
Pin-Up casino: обзор мобильного приложения и его преимущества для игроков Pin Up казино: как легко вывести выигрыш за 24 часа Pin-Up casino: обзор мобильного приложения и лучшие стратегии для игры ChachaBet Casino review: ontdek de beste spellen en bonussen van 2026 Pin-Up: лучшие бонусы и акции для игроков в казино সারিয়াকান্দিতে “দৈনিক করতােয়া”র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আন্তর্জাতিক যুব দিবসে বগুড়ায় জামায়াতের বর্ণাঢ্য সাইকেল র‌্যালী অনুষ্ঠিত ফুলবাড়ীতে এনসিপির নেতার বিরুদ্ধে অপপ্রচার এর প্রতিবাদে সংবাদ সম্মেলন নবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের স্বেচ্ছাসেবী নিয়োগে অনিয়মের অভিযোগ গঙ্গাচড়ায় শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা

অগ্নিকান্ডে পুড়ে ছাই আট দোকান

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৮ বার পড়া হয়েছে

দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের দেওটুকোন ফেরীঘাট এলাকায় সোমবার দিবাগত রাত একটার সময় আকস্মিক আগুন লাগার ঘটনায় আটটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ডাক চিৎকার শুরু করলে আশেপাশে ঘুমন্ত লোকজন সজাগ হয়ে ছুটে আসে এবং আগুন নেভানোর মরিয়া চেষ্টা চালায় পাশাপাশি নেত্রকোনা জেলা সদর এর ফায়ার সার্ভিসের নাম্বারে কল করে। অগ্নিকান্ডের বিষয়ে দোকান মালিক ও বাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান মিয়া জানান, আকস্মিক অগ্নিকাণ্ডে তাঁর চারটি দোকানসহ মোট আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহত না হলেও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন আসতে কিছুটা বিলম্ব করে এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তুু ততক্ষণে মাছ মহাল, ওয়ার্কশপের, ফার্নিচারের দোকান, মনোহারি দোকান, চা-স্টল সহ আটটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমরা এখন একেবারে নিঃস্ব হয়ে গিয়েছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা আগুনে পুরে তাদের প্রায় ৩০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস যদি আরো আগে আসতো তাহলে হয়তোবা ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশেই লাগব করা সম্ভব হতো।

 

এব্যপারে ইমরান খান নামের স্থানীয় একজন জানান, মহান আল্লাহর নিকট শুকরিয়া এই কারনে যে, এই ভয়াবহ অগ্নিকান্ডে কোন হতাহত হয়নি। ক্ষয়ক্ষতি কম হতো যদি সময়মত ফায়ার সার্ভিসের লোকজন আসতো। রাত একটায় আগুন লাগে আর ফায়ার সার্ভিসের কর্মীরা রাত তিনটায় আসে কয়লায় পানি ঢালার জন্য।জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স বলেন, গত রাতের অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের দ্রুতই সরকারি সহায়তার আওতায় আনা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com