1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের ঐতিহ্যবাহী বাঘড়া বাজার দিন দিন বিলীনের পথে

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৬১৬ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী বাঘড়া বাজার এক সময় এই অঞ্চলের মানুষের একমাত্র হাট বাজারের স্থান ছিলো।

সময়ের বিবর্তনে এই বাজার এখন বিলীনের দ্বারপ্রান্তে সরেজমিনে দেখা যায় বাজারে তেমন লোকজন হয় না এক সময় বাঘড়া ইউনিয়নের ১৯ টি গ্রাম সহ আশ পাশের বিভিন্ন ইউনিয়ন থেকে এই বাজারে বাজার কারার জন্য ক্রেতা আসতেন প্রতি বৃহস্পতিবার ও বরিবার হাট বসতো। গৃহপালিত হাস, মুরগী-সহ বিভিন্ন ফলমূল মানুষ এই হাটে বিক্রি করিতেন। আশে পাশে নতুন নতুন বাজার গড়ে উঠায় এই বাজারে এখন তেমন ক্রেতা আসেন না।

বাজারে প্রায় চারশো অধিক দোকান থাকলেই সেভাবে বাজার মিলে না।

আজ প্রায় তিন যুগ ধরে বাজারের বনিক সমিতির নির্বাচন হয় না বেশ কিছু দিন পূর্বে স্থানীয় চেয়ারম্যান আবু আল নাসের তানজিল সাহেবকে প্রধান করে বাজারের বনিক সমিতির নির্বাচনের জন্য এডহক কমিটি গঠন করা হলেও আজও নির্বাচন আলোর মূখ দেখে নাই।

এই বিষয়ে বাঘড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাঘড়া বাজার এডহক কমিটির প্রধান আবু আল নাসের তানজিল সাহেবের নিকট জানতে চাইলে তিনি বলেন বাজারের অনেক দোকানের ট্রেড লাইসেন্স নাই দোকানদারদের হাল নাগাদ ট্রেড লাইসেন্স নবায়ন ও ভোটার তালিকা সম্পন্ন হলে অবশ্যই বাজারের বনিক সমিতির নির্বাচনের উদ্যোগ গ্রহন করা হবে।

বাজারের বিভিন্ন দোকানদারের সাথে কথা বলে জানা যায়, তাহারা সকলে মনে করেন অবিলম্বে বনিক সমিতির নির্বাচন হলে বাজার কিছুটা হলেও প্রান ফিরে পাবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com